৪৩তম বিসিএসের গেজেট থেকে দু’দফায় বাদ পড়া চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন। তারা প্রজ্ঞাপনে পুনরায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
প্রতিবাদরত চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, বুধবার সকালে তারা সচিবালয়ের সামনে জড়ো হন। তাদের দাবি নিয়ে জনপ্রশাসন সচিব দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তারা জানিয়েছেন।
৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে গত সোমবার নতুন একটি গেজেট প্রকাশ করা হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
গত ১৫ অক্টোবর প্রকাশিত প্রথম গেজেটে ৯৯ জন চাকরিপ্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি, এবং বাকি ৫৪ জনকে সরকারের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়।
পরবর্তীতে, ৩০ ডিসেম্বর প্রকাশিত দ্বিতীয় গেজেটে আরও ১৬৮ জনের নাম বাদ দেওয়া হয়। এতে সব মিলিয়ে ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না।
প্রত্যাখ্যাত চাকরিপ্রার্থীরা তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছেন।
সূত্র: বিবিসি



0 Comments