Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: বৈঠক শেষে আইন উপদেষ্টা যা জানালেন

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল - ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “ঘোষণাপত্র তৈরির বিষয়ে সকলেই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে এ ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদী যে, এই প্রক্রিয়ায় আমরা সফল হতে পারব।”

কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দল এবং ছাত্ররা যারা অংশগ্রহণ করেছেন, সবাই বলেছেন যে এই ঐকমত্যের ভিত্তিতে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক, সে সময় নেওয়া উচিত।”

তিনি আরো যোগ করেন, “তাড়াহুড়া করা উচিত নয়, তবে অযথা সময়ক্ষেপণও করা উচিত নয়।”

ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে। এ বিষয়ে তিনি বলেন, “সবাই মিলে প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “কোথাও কোনো অনৈক্যের সুর নেই। আজকের বৈঠকে শুধুমাত্র পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে, এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও রয়েছে, সে বিষয়ে বিভিন্ন মতামত এসেছে। এটি শক্তিশালী ঐক্যের পথে সহায়ক হবে।”

সূত্র: বিবিসি

Post a Comment

0 Comments