Advertisement

আগুনের কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত

 
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ১ নম্বর গেইট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা।

কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। এর আগে, সিআইডির ফরেনসিক ইউনিট পুড়ে যাওয়া ৪টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। পাশাপাশি, ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল আলাদাভাবে কাজ করছে।

উল্লেখ্য, বুধবার রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৯টি ইউনিটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময়, এক ফায়ার ফাইটার একটি ট্রাকের ধাক্কায় নিহত হন।

এ ঘটনায় নাশকতা নাকি শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করেছে। সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে এই দুই কমিটি।

Post a Comment

0 Comments