Advertisement

১৩ বছর পর দেশে ফিরেছেন কায়কোবাদ।

 

দেশে ফিরেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ 

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার ছোট ভাই কাজী শাহ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় রাজনৈতিক নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

কায়কোবাদ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার কারণে দীর্ঘ ১৩ বছর প্রবাসে নির্বাসিত ছিলেন।

তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী এবং মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মুরাদনগর উপজেলা থেকে চার শ’ বাস ও দুই হাজারের বেশি মাইক্রোবাসে করে লোকজন তাকে স্বাগত জানাতে ঢাকায় আসেন।

Post a Comment

0 Comments