Advertisement

"সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি অব্যাহত রয়েছে: জামায়াতে আমীর"


যশোর করেসপনডেন্ট:

সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং সেক্টরভিত্তিক সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, জামায়াতকে যদি দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়া হয়, তবে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও ঘুষের কোনো স্থান থাকবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় যশোর শহরের ঈদগা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "ক্ষমতায় যাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, বরং দেশে সুশাসন প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দুঃশাসন ও জুলুম প্রতিষ্ঠিত হয়েছে। বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের শাসনকাল ছিল সবচেয়ে কঠিন, যেখানে দুঃশাসন ও জুলুমের মাত্রা ছিল ভয়াবহ।"

এ সময় জামায়াতের আমীর কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Post a Comment

0 Comments