Advertisement

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে রাশিয়া।


 আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে রাশিয়া। এই ঘটনায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে, যা রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুলক্রমে যাত্রীবাহী বিমানটি ভূপাতিত হয়। বিমানটি রুশ শহর গ্রোজনিতে অবতরণের জন্য প্রস্তুত ছিল, তবে ওই অঞ্চলে ইউক্রেনের ছোঁড়া ড্রোন হামলার কারণে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছিল। এই সময় ভুলবশত আজারবাইজানের বিমানটি লক্ষ্যবস্তু হয়ে পড়ে। বিবৃতিতে, পুতিন হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত বুধবার এমব্রেয়ার ১৯০ মডেলের বিমানটি ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে যাত্রা করেছিল। একপর্যায়ে, কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়, যাতে ৩৮ জন যাত্রী নিহত হন। তবে অলৌকিকভাবে ২৯ জন যাত্রী বেঁচে যান।

Post a Comment

0 Comments