অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশের মধ্যে যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, “পুলিশ বাহিনীর সদস্যদের ’২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।”
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।
ড. মুহাম্মদ ইউনূস মাঠ প্রশাসনকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, "মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।"



0 Comments