ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে রোববার (২৯ ডিসেম্বর) থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দাফতরিক কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ থাকবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য গোপন করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”
এ সময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে এবং জনস্বার্থে কাজ করার জন্য সকল কর্মকর্তাকে নির্দেশনা দেন।
সূত্র: বাসস



0 Comments