বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেন।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
নজরুল ইসলাম খান উল্লেখ করেন, “আমরা চাই সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করুক।”
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, সাকলায়েন, ভাইস চেয়ারম্যান মাহে আলম, উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী উপস্থিত ছিলেন।



0 Comments