Advertisement

আজ তারেক রহমানের জন্মদিন।

 আজ তারেক রহমানের জন্মদিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান,

আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে, দেশের পরিস্থিতির কারণে এ বছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। দলীয় নির্দেশনায় এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, যা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণে নেওয়া হয়েছে।


তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার ডাকনাম পিনো। ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন, তবে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন এবং দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন। এর ফলে বিএনপির তরুণ নেতাদের মধ্যে তারেক রহমান একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

ওয়ান ইলেভেন সরকারের সময় তিনি কারাগারে বন্দি হন এবং কঠোর নির্যাতনের শিকার হন। পরে চিকিৎসার জন্য তিনি লন্ডন যান, যেখানে ধীরে ধীরে দল পরিচালনায় সম্পৃক্ত হন। ৫ আগস্ট পট পরিবর্তনের আগে, আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালত এক আদেশে তাঁর বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।


২০০৯ সালে ঢাকা অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Post a Comment

0 Comments