চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বার্মা সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিনের ছেলে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, "হিলভিউ-বার্মা কলোনির সবুজ, সাইফুল ও ফাহিম—এই তিন ভাইয়ের নেতৃত্বে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি ও দৌরাত্ম্যে বায়েজিদ, পাঁচলাইশ এবং খুলশী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তাদের প্রত্যেকের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ করে এই তিন ভাই।"
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামীসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকসহ ৩৫টিরও বেশি মামলা রয়েছে।



0 Comments