Advertisement

জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশা আবার জাগ্রত হয়েছে: ডা. শফি

 

জামায়াতের প্রতি মানুষের আস্থা বাড়ছে: ডা. শফিক  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশা ও আস্থার জায়গা নতুন করে তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণ আশা করছে, ক্ষমতা যেন সৎ ও যোগ্য ব্যক্তিদের হাতে থাকে।  

গতকাল রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. শফিক বলেন, আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে '২৪-এর ছাত্র-জনতার জুলাই বিপ্লব' ইতিবাচক পরিবর্তনের ইতিহাস হয়ে থাকবে। এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের হাতে উর্বর ভূমি তুলে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো সেই ভূমিতে কীভাবে কাজ করব।  

তিনি উল্লেখ করেন, ষড়যন্ত্র সবসময় ছিল এবং থাকবে। শয়তান হযরত আদম (আ.)-এর বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল। আল্লাহ আমাদের সঠিক পথ দেখার জন্য কোরআনে সূরা নাজিল করেছেন।  

জামায়াত আমীর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের দুটো বিষয় অর্জন করতে হবে—তাকওয়া ও তাওয়াক্কুল। এগুলো আমাদের আল্লাহর মকবুল বান্দা হতে সাহায্য করবে।"  

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয়। এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন, যেখানে সব ধরনের উপাদান রয়েছে।"  

জনগণের ভালোবাসার প্রতি গুরুত্বারোপ করে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেন যেন এই বিশ্বাসের জায়গা নষ্ট না হয়। তিনি বলেন, "আমরা দ্বীনের বিজয় আমাদের জন্য নয়, বরং সমগ্র উম্মাহর জন্য চাই।"  

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নেতৃত্ব নির্বাচনে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করতে হবে এবং তরুণদের এগিয়ে আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে।  

অনুষ্ঠানে মহানগরীর নেতারা নতুনভাবে নির্বাচিত থানা আমীরদের শপথ গ্রহণ পরিচালনা করেন। এছাড়া দারসুল কোরআন উপস্থাপন করেন অধ্যাপক আবুল ইহসান।

Post a Comment

0 Comments