ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ আটজনকে আনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে।
ট্রাইব্যুনালে হাজির হওয়া আটজনের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
গত ২৭ অক্টোবর, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আট কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেন।



0 Comments