Advertisement

খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়।

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি চেয়ারপারসন এ সময় ছাত্রদের অবদানের কথা স্মরণ করে তাদের সঙ্গে কথোপকথনে যুক্ত হন। কুশল বিনিময়ের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে লিখেন, "আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।"

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নিলেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে, ২০১৮ সালের পর এটাই ছিল তার প্রথম প্রকাশ্যে অংশগ্রহণ করা কোনো অনুষ্ঠান।

Post a Comment

0 Comments