শিক্ষা উপদেষ্টা বলেছেন, শিক্ষার্থীরা চাইলে এই পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অবিবেচক সিদ্ধান্ত। এর ফলে এসব কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের হয়রানি, পরীক্ষা সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে।
এতে শিক্ষার মানে ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের বৈষম্য দূর করার জন্য কাজ করছে। যেসব সমস্যা রয়েছে, তা প্রতিষ্ঠান প্রধানদের জানাতে বলা হয়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, পরবর্তীতে আমরা এসব সমস্যার সমাধানে কাজ করব। পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই। তাদের সকল সমস্যা সমাধান করা হবে।



0 Comments