গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যেতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং বিভাগ প্রধানরা গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, গুচ্ছ পদ্ধতি জটিল, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক, যা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং সুনাম ক্ষুণ্ণ করছে। তারা জানান, এ পদ্ধতির কারণে শিক্ষাবর্ষের সময়সূচী সংকুচিত হচ্ছে, শিক্ষক সংকট বাড়ছে, এবং শিক্ষার্থীদের বৈচিত্র্য কমছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ দাবি সমর্থন করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সুনাম বজায় রাখতে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে, শিগগিরই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার পরিকল্পনা নেয়া হবে।



0 Comments