বুধবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, “আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ছিলেন ইসলামী আন্দোলনের এক আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ করবে।”
তিনি উল্লেখ করেন, “২০০১-২০০৬ মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যে প্রধান বিচারপতি এই দণ্ড দিয়েছিলেন, তিনিও পরবর্তীতে দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এই ফাঁসি ছিল ন্যায়বিচার পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “২০১৫ সালের ২১ নভেম্বর মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার রক্তের বিনিময়ে একদিন এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। জাতি তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করছে, এবং তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”
শেষে তিনি আল্লাহর কাছে মুজাহিদের শাহাদাত কবুল এবং জান্নাতে উচ্চমর্যাদা কামনা করেন। পাশাপাশি, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দলীয় সদস্যদের প্রতি আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)



0 Comments