আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছে।
সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রতিষ্ঠানের সব কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, বিকেল চারটার দিকে হলের সিট বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি করলে ছাত্রশিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে, ছাত্রশিবিরের নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, পলিটেকনিক্যালে তাদের কোনো আধিপত্য নেই। সিট বরাদ্দের সময় ছাত্রদল ও স্থানীয় টোকাইরা এসে বাধা দেয় এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।



0 Comments