Advertisement

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৫ যাত্রী

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তারও দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

Post a Comment

0 Comments