নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন উপলক্ষে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি আজ, বুধবার, সন্ধ্যা ৬:১৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন, ২০২২’-এর ধারা ৩ অনুযায়ী, ইসি নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের সুপারিশ করতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অন্য সদস্যরা হলেন: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সাবেক কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
এ সম্পর্কিত প্রজ্ঞাপন ৩১ অক্টোবর, ২০২৪ প্রকাশিত হয়েছে।



0 Comments