Advertisement

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে দুইটি বাসে আগুন দেয়া হয়েছে।

গাজীপুরে পোশাক শ্রমিকরা দুটি বাসে আগুন দিয়েছে।


শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকায় বাস চাপায় স্থানীয় অনন্ত গার্মেন্টসের নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

নিহত নিরাপত্তা কর্মী মুন্না (৫৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টায় কারখানা ছুটির পর মুন্না নিরাপত্তার জন্য রাস্তা পারাপারে শ্রমিকদের সহায়তা করছিলেন। তিনি লাল নিশান হাতে ধরে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করছিলেন। এ সময় ওই বাসটি তাকে চাপা দেয়, এবং ঘটনাস্থলেই মুন্না মারা যান।

এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং একে একে আরো দুটি বাসে অগ্নিসংযোগ করে। শ্রমিকরা আরও কয়েকটি বাস ভাঙচুর করে এবং আজমেরী পরিবহনের আরো কিছু বাস আটকিয়ে ক্ষতি করে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাধা দেয়।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, "পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

Post a Comment

0 Comments