দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) হলেন আফজাল কবির। ছবি: সংগৃহীত
সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দ্য কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল দ্য কক্সটুডেতে অভিযান পরিচালনা করে এবং সেখানে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএ আফজাল কবিরকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আফজাল কবিরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।



0 Comments