সোমবার ট্রাম্প ঘোষণা করেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা করছেন। একই সঙ্গে অবৈধ শরণার্থীদের দেশে ফেরানোর জন্য সেনা ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
এছাড়া, ধনকুবের ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বিবেক রামস্বামীকে নিয়ে একটি নতুন মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ) চালু করার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। এ সিদ্ধান্ত ইতিমধ্যেই আমেরিকান রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন, তা শুধু আমেরিকায় নয়, এর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যেও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি বলেছেন, অবৈধ শরণার্থী সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার অবৈধ শরণার্থী প্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি, জো বাইডেনের শাসনামলে রেকর্ড সংখ্যক মানুষ অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একজন রক্ষণশীল সমাজকর্মীর পোস্টে বলা হয়, নতুন প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে এবং অবৈধ অভিবাসীদের বিতাড়নের জন্য সামরিক শক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন। ট্রাম্প সেই পোস্টে ‘ইয়েস’ লিখে সম্মতি জানান, যা এই পরিকল্পনার সত্যতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্ব রাজনীতিতে এই সিদ্ধান্তকে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



0 Comments