Advertisement

চট্টগ্রামে আইনজীবী হত্যা: যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ২০ জন আটক 

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ৫ জনসহ মোট ২০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল।

এদিকে, আজ বুধবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানির কথা ছিল, তবে সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

Post a Comment

0 Comments