Advertisement

সাবেক আইনমন্ত্রী ও আলোচিত খুনি আনিসুল ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।


রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী খুনি আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। 

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

গত ১৩ আগস্ট, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। 

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন ফজলুল করিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

Post a Comment

0 Comments