ড. শফিকুল ইসলাম মাসুদ (ফাইল ছবি)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণহত্যাকারীদের বাংলাদেশে তো বটেই, পৃথিবীর আর কোথাও এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।
ঢাকায় একটি আলোচনা সভায় দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
তিনি বলেন, "৯৫ ভাগ মুসলমানের দেশে কেন আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নিয়ে লড়াই করতে হবে? কেন একটি জলসা বা মাহফিল আয়োজন করতে হলেও লড়াই করতে হবে? কেন হুমকি দেওয়া হবে যে গণহত্যাকারীরা আবার রাজপথে নামবে? আমরা স্পষ্ট বলে দিতে চাই, গণহত্যাকারীদের কোনো জায়গা নেই।"
তিনি আরও বলেন, "কিছু মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আহ্বান জানায় জায়গা দখলের। আপনাদের আর দখল করতে হবে না। গত ১৭ বছর ধরে আপনারা অন্যায়ভাবে মানুষকে দখল করে রেখেছিলেন। কিন্তু এই ৫৬ হাজার বর্গমাইল বাংলাদেশ এখন ইসলামের বিজয় ছাড়া আর কিছুতেই ছাড় দেওয়া হবে না। এ দেশের ছাত্র-যুবক রক্ত-জীবন দিয়ে এই বিজয় নিশ্চিত করেছে।"
তিনি বলেন, "এখন দখল-বেদখলের হিসাব চুকেছে। যারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান তুলেছিল, তারা শেষ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা থেমে থাকব না।"
তিনি একটি গল্প উল্লেখ করে বলেন, "আমরা বিছানায় শুয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করব না। আমরা বাঘের মুখে পড়ে মৃত্যুবরণ করব, কিন্তু বাংলাদেশকে স্বাধীন রাখব এবং ফিলিস্তিনকে বিজয়ী করব।"



0 Comments