Advertisement

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: জাতীয় ঐক্যের ডাক

 

বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে যান। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বর্তমানে বিভাজনের সময় নয়। তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সব দলের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। এছাড়া চলমান বিশৃঙ্খলা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। ফখরুল আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ড. মুহাম্মদ ইউনূস চলমান পরিস্থিতিতে সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments