জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় বক্তারা মন্তব্য করেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছেন। তারা আরও বলেছেন, ‘আওয়ামী লীগ আবারও তার পুরনো হিন্দু-মুসলিম খেলায় মেতে উঠেছে, তাই আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।’
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌর মিলনায়তনে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
মৌলভীবাজার সার্চ কমিটির সদস্য ফাহাদ আলমের সঞ্চালনায়, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে আহত শাহাব উদ্দিন বাবলু, লিটন আহমেদ ও বিলাল আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ। এর আগে কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন অডিও বার্তায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাশ বলেন, "শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে কিভাবে দমন করা যায়, আবার কিভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় ফিরিয়ে নেয়া যায় এবং দেশকে অশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ তার এই ষড়যন্ত্রে পা দেয়নি।"
তিনি আরও বলেন, "এখনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে, আর আমরা এই বিভাজনের বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই।"



0 Comments