ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, "জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণকারীরা এবং যারা গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান, তারা ২৪-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারেন না।"
এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলি, তখন কিছু রাজনৈতিক দল তাদের বক্তব্যে এ পদক্ষেপ বাধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল এবং এখনো নিষিদ্ধ রয়েছে। সেখান থেকেই বোঝা উচিত, আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।"



0 Comments