Advertisement

ডেঙ্গুতে একদিনে ১০ জনের প্রাণহানী


ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ের মধ্যে নতুন করে ৮৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল ৪৫৮ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ও সিলেট বিভাগে যথাক্রমে ৪০, ২৭, ৪ ও ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, গত এক দিনে ৯৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে এখন পর্যন্ত ৮১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৫ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

Post a Comment

0 Comments