Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

 

ঢাবিতে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয়।  

সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা এবং মুখপাত্র হিসেবে তাশাহুদ আহমেদ রাফিম দায়িত্ব পেয়েছেন।  

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার সৃষ্টি, এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতেই স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারই আমাদের কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। এতদিন আমরা আলাদাভাবে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম, এখন সময় এসেছে একত্রিত হয়ে কাজ করার। ক্যাম্পাসের উন্নতির জন্য আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা রাখি।’

সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘জাতীয় রাজনীতি আর ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি এত বছর। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো তাদের ইচ্ছামতো কাজ করতে পারে না। তবে আমাদের এ সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাই। আমাদের রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাস সংস্কারের উদ্দেশ্যে। আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’

Post a Comment

0 Comments