Advertisement

প্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি ধীরগতিতে চলছে: আমিনুল হক


 ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার যথেষ্ট ধীরগতিতে অগ্রসর হচ্ছে। 

তিনি রোববার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির এক কর্মিসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন। 

উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, "১৭ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের সহযোগীদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসে একটি অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সফলতা চায়।" 

Post a Comment

0 Comments