Advertisement

বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা


 
বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আত্মবিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে।

শুক্রবার সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই স্থায়ী সমাধান। এ বিষয়ে বাংলাদেশ চীনের আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা প্রত্যাশা করে।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সব সংকটে চীন বাংলাদেশকে সমর্থন দিয়েছে। কোভিড মহামারি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানির কর্মকর্তারা দেশ ছাড়েনি এবং সব প্রকল্প সময়মতো সম্পন্ন হয়েছে।

Post a Comment

0 Comments