বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি কেএফসির ৪৩তম এবং ৪৪তম আউটলেট উদ্বোধন করা হয়েছে রাজশাহীর আলুপট্টি মোড় এবং কুমিল্লার কান্দিরপাড়, নজরুল এভিনিউতে।
উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠেছিল স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য কেএফসির সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
গ্রাহকরা উভয় আউটলেটে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com এবং KFC অ্যাপের মাধ্যমে কেএফসির “ফিঙ্গার লিকিং গুড ফুড” উপভোগ করতে পারবেন।
ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।



0 Comments