স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার উদ্দেশ্য শিগগিরই উদ্ঘাটন করা হবে। প্রকৃত ঘটনা জানা গেলে আপনাদেরও জানানো হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “চাঁদপুরের হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিহত ব্যক্তিদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি স্বীকারোক্তি দিয়েছে। তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং তার বিচার হবে। অন্য একজন আসামি অসুস্থ অবস্থায় রয়েছেন, তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।”
সূত্র: বাসস



0 Comments