আজ শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হন। এ সময় কংগ্রেসের শীর্ষ নেতারাও সেখানে ছিলেন।
৯২ বছর বয়সে প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই এক সপ্তাহ দেশজুড়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
এছাড়া, কংগ্রেসের সব রাজনৈতিক দপ্তরেও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
শনিবার, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ কংগ্রেস সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজনৈতিক নেতারা, অনুগামী এবং দলের সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। একই দিন রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। বৃহস্পতিবার রাতেই দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



0 Comments