চলতি মাসের প্রথম ২১ দিনে বৈধপথে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা দেশের মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬১ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার। ফলে, মোট ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে প্রায় ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৪০ কোটি ডলার (২.৪ বিলিয়ন) এবং নভেম্বরে ২২০ কোটি ডলার (২.২০ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে।
আগের অর্থবছরে (২০২৩-২৪) প্রবাসীরা দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের মুদ্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। এটি ছিল কোনো এক অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন দুই হাজার ৪৭৭ কোটি ডলার।



0 Comments