আজ ২৮ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন কার্ড ইস্যুর জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন আবেদন গ্রহণের উদ্যোগ নেবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে যেকোনো প্রেস ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক প্রবেশ কার্ড সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।



0 Comments