দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুজন বাদে সকল আরোহী নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এরপর ভয়াবহ আগুন ধরে যায়, যা দ্রুত নেভাতে ফায়ার সার্ভিসের দল কাজ শুরু করে।
থাইল্যান্ড থেকে ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি ফিরছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সাথে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ সৃষ্টি হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।



0 Comments