Advertisement

সার্জিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা

সারজিসের আশ্বাসে চিকিৎসকরা সড়ক ছাড়লেন - ছবি: সংগৃহীত

 সড়ক অবরোধ তুলে নিয়ে কর্মবিরতির ঘোষণা দিলেন ট্রেইনি চিকিৎসকরা

কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দেয়ার পর রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এর আগে পর্যন্ত তাদের কর্মবিরতি চলমান থাকবে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের আশ্বাসে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

এ সময় তিনি বলেন, “আমরা আজকের মতো আন্দোলনের কর্মসূচি স্থগিত করছি। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ভাতা বৃদ্ধির জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, “আমরা পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের দাবির সাথে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরাও চাই যেন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সাথে আমরা রাজপথে নামব।”

Post a Comment

0 Comments