Advertisement

রাজশাহীতে তেলের ডিপোতে আগুন লেগেছে।

রাজশাহীর বাগমারা উপজেলার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি।

বাগমারা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম জানান, “দুটি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুন লেগেছে। এছাড়া বৈদ্যুতিক তারের কারণেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা যায়নি।”

 

Post a Comment

0 Comments