Advertisement

পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় ট্রেন যাবে, উদ্বোধন হবে কাল।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ দুই জোড়া ট্রেনের চলাচলের উদ্বোধন করবেন - ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই ট্রেনগুলোর চলাচলের উদ্বোধন করবেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

‘জাহানাবাদ এক্সপ্রেস’ খুলনা-ঢাকা-খুলনা রুটে এবং ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ঢাকা-বেনাপোল রুটে সাপ্তাহিক এক দিনের বিরতি ছাড়া নিয়মিত যাতায়াত করবে। নতুন এই ট্রেনের মাধ্যমে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা বা বেনাপোল পৌঁছানো যাবে।

বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে সাড়ে নয় ঘণ্টা এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে লাগে সাত ঘণ্টা ৩৫ মিনিট। নতুন ট্রেনের ফলে ঢাকা-খুলনা বা ঢাকা-বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় চার ঘণ্টা।

৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে। অন্যদিকে, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে যাত্রা বিরতি দেবে।

সূত্র: বাসস

Post a Comment

0 Comments