কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সরাসরি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন। এরপর তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। তবে সম্প্রতি হাইকোর্টের রায়ে পিন্টুসহ অন্যরা খালাস পেয়েছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।
.jpeg)


0 Comments