গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে হামলায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই উত্তরাঞ্চলে।
শনিবার (২৮ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আরও অনেক হতাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে না।
তেলআবিব অভিযানের একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় টানা তাণ্ডবের পর শনিবার উত্তর গাজার একমাত্র চালু হাসপাতালটি খালি করে ফেলা হয়।
কামাল আদওয়ানের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে আটক করার কথা স্বীকার করেছে ইসরায়েল, তবে তার অবস্থান নিশ্চিত করা হয়নি। শুক্রবার আটককৃতদের অনেককেই একদিন পর মুক্তি দেওয়া হয়েছে। গাজার অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে যাচ্ছে



0 Comments