Advertisement

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস



 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার (২৭ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ ডিসেম্বর) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২৯ ডিসেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে রংপুর বিভাগের দু'একটি স্থানে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

Post a Comment

0 Comments