রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনে আটক হয়েছে উত্তর কোরিয়ার এক সেনা, এবং এসময় তিনি আহত ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধে ইউক্রেনের হাতে উত্তর কোরিয়ার সেনা আটকের ঘটনা এটি প্রথম।
কিয়েভ ও সিউল অভিযোগ করেছে, পিয়ংইয়ং রাশিয়াকে সহায়তার জন্য এখন পর্যন্ত ১০ হাজার সেনা পাঠিয়েছে, যাদের মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। তবে, এই অভিযোগে এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি রাশিয়া, এবং সেনা পাঠানোর বিষয়টি উত্তর কোরিয়া স্বীকার করেনি।



0 Comments