Advertisement

১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

‘আগে আমরা সতীদাহ প্রথা দেখেছি, এখন দেখছি নথিদাহ প্রথা।’

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে আগুন লাগার ঘটনার দিকে ইঙ্গিত করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে আমরা সতীদাহ প্রথা দেখেছি, এখন দেখছি নথিদাহ প্রথা।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মনে রাখতে বলছি—রিয়েলিটি মেনে নিন। আপনাদের আপা ফিরে আসবে না। খুনি হাসিনার পুনর্বাসন হবে না।’

তিনি দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন। পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। লাইট নিভিয়ে আলেম-ওলামাদের হত্যা করা হয়েছে; সেগুলোর বিচার করা প্রয়োজন। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে, তারও বিচার করতে হবে,’ বলেন তিনি।

এসময় তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ছাড়া আমাদের আর কোনো শত্রু নেই।’

সূত্র: বিবিসি

 

Post a Comment

0 Comments