তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই আদেশ দেন।
একইসঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন বিচারক। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আদেশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচজন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের লাশ চ্যাংদোলা করে ভ্যানে তুলে আগুনে পোড়ানো হয়, যাতে কেউ বুঝতে না পারে যে তারা লাশ পুড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তার নাম উঠে এসেছে।
তিনি আরও বলেন, তদন্ত অব্যাহত রয়েছে এবং যদি আরও কর্মকর্তার নাম উঠে আসে, তবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে।



0 Comments