Advertisement

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা, বিওপি এবং ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর বিকেলে দমদমিয়া জেটিঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রমও জোরদার করা হয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "অসাধু দালালের সহায়তায় কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ইতোমধ্যে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এখনও তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাদের মধ্যে অনেকেই আহত অবস্থায় এসেছেন। এ অবস্থায় তাদের ফেরত পাঠানো অমানবিক হবে।"

Post a Comment

0 Comments