চাঁদপুরের মেঘনা নদীতে এই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজনের লাশ। - ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে উদ্ধার করা রক্তাক্ত অবস্থার আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। নিহতদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর কিছুজনের গলা কাটা ছিল।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান আরও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, এমভি আল-বাকেরা নামের জাহাজটির ডেক থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ জোনের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, দুপুরের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে যায় এবং জাহাজের ডেক থেকে লাশগুলো উদ্ধার করে।
নৌ পুলিশ জানায়, এমভি আল-বাকেরা চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।
জাহাজে থাকা ব্যক্তিরা কারা বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটি ডাকাতির ঘটনা কিনা, তাও তদন্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, তারা জাহাজে পৌঁছানোর সময় সেটি পানিতে ভাসমান ছিল এবং জাহাজের ইঞ্জিন বন্ধ অবস্থায় পাওয়া যায়।



0 Comments